এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী, বগুড়া : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বগুড়ার আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার, আদমদিঘী উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার , উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) মুনিরা সুলতানা,
আদমদিঘী- দুপচাঁচিয়া থানার সার্কেল অফিসার জনাব নাজরান রউফ, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা , সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, শিক্ষা অফিসার তৌফিক আজিজ, নির্বাচন অফিসার আব্দুর রশিদ, ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), বীর মুক্তিযোদ্ধা আব্দুল আবির, আদমদিঘী রহিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সদর ইউ পি চেয়ারম্যান জিল্লুর রহমান, আঃ লীগের সহ- সভাপতি আবু রেজা খান, খন্দকার নাজিমুল হক, আমেরিকার " নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শেষে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ভাষন, বক্ততাসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে দোয়া মোনাজাত করা হয়।
আদমদিঘী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১২:৪২ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ছাতিয়ানগ্রামে প্রানী সম্পদ সেবা সপ্তাহ -২০২৩
বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয় উদ্বোধন
৪-৫ লাখ লোক মারা যাবে? কী যে বলেন! আমরা আইন হাতে তুলে নেবো না --মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সেন্টমার্টিন নিয়ে কখনো কোনো আলোচনা করেনি যুক্তরাষ্ট্র: স্টেট ডিপার্টমেন্ট
Bangladesh elected a Member of the FAO Council
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি
আদমদীঘিতে এক ছাগলের ৫ বাচ্চা প্রসব
