এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ১০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০:৪৫ মিনিটে বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন। এসময় তিনি অসহায় প্রতিবন্ধী ও বৃদ্ধদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের ভাতা এবং সামাজিক সুরক্ষা সুবিধাসমূহ যথাযথভাবে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং দোকানঘর হস্তান্তর করা হয়।
সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদের শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে 'সামাজিক সম্প্রীতি সমাবেশ' অনুষ্ঠিত হয়। এতে সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। শিবগঞ্জ-এর উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা আক্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ রিজু, ভাইস চেয়ারম্যান জনাব মোঃ রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ পৌরসভার মেয়র জনাব তৌহিদুর রহমান মানিক প্রমুখ। দুপুর ২:৩০ মিনিটে মান্যবর জেলা প্রশাসক মহোদয় বিহার ইউনিয়নের সংসারদিঘী আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর পরিদর্শন করেন এবং ঘরের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। এসময় সেখানে তিনি স্কুলগামী শিশুদের মাঝে স্কুলব্যাগ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এছাড়াও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং সকল পরিবারকে শুকনো খাবার ও গাছের চারা বিতরণ করা হয়। বিকাল ০৩:৩০ মিনিটে তিনি বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি পঞ্চম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সাইকেল এবং অন্যান্য কৃতি শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স ও ছাতা বিতরণ করেন। বিকাল ০৫:০০ টায় তিনি রায়নগর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
শিবগঞ্জ উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৭:২৩ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র সভাপতি গণেশ, সাধারণ সম্পাদক সাঈদ
আওয়ামী লীগের মিছিলে প্রকাশ্যে অস্ত্র হাতে কে এই ব্যক্তি!
আদমদিঘী ও সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন করেছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গ্রেপ্তার
স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা
জীবননগর উপজেলা পরিষদের পক্ষ থেকে এমপি আলী আজগার টগর কে সংবর্ধনা
বগুড়ার আদমদীঘিতে প্রতিবন্ধী ভিক্ষুককে ঢেউটিন ও আর্থিক সহায়তা দিলেন ইউএনও- রুমানা আফরোজ
বগুড়ায় সিঁদুররাঙা হাসিমুখে নেচে গেয়ে দেবীকে বিদায়
