ঢাকায় থাকা বিদেশি মিশনের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিস্থিতি জানাতে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্রিফিংয়ের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। সেখানে রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ অনেক দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত থাকলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ছিলেন না। তবে তাঁদের প্রতিনিধিত্ব করেছেন তাঁদের সহকর্মীরা। কূটনীতিকদের ব্রিফিং শেষে পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘হয়তো ওনাদের অন্য কোনো...আছে। ওনাদের প্রতিনিধি আসছে। আমরা সবাইকে আমন্ত্রণ করি।
আমাদের এখানে যতগুলো দূতাবাস আছে বা যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে, আমি আমার চোখের হিসেবে বলতে পারি, বেশির ভাগ আসছে। আমার মনে হয় ৫০–এর মতো হবে।’ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্রিফিংয়ের আয়োজন করেছিল নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্রিফিংয়ের আয়োজন করেছিল নির্বাচন কমিশনপ্রধান। নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ব্রিফিংয়ে আশ্বস্ত হয়েছেন কি না জানতে চাইলে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে গত বছর থেকে যুক্ত আছি। আজ যেসব আলোচনা হয়েছে, তাতে নতুন কিছু নেই। শুধু তারা আমাদের হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে।’ আখিম ট্রোসটার আরও বলেন, ‘শুরু থেকেই আমার মনে হয়েছে, নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সবচেয়ে ভালো কিছু করার যথাসাধ্য চেষ্টা করছে। তবে তারা এটাও ঠিক বলেছে যে (নির্বাচনকে ঘিরে) রাজনৈতিক পরিস্থিতির জন্য তারা দায়ী নয়।’
কূটনীতিকদের জন্য সিইসির ব্রিফিংয়ে ছিলেন না পিটার হাস ও প্রণয় ভার্মা
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৮:২০ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
রাজধানীর লালবাগে জাল সনদ বিক্রি করে আয়েশি জীবন
জাদু দেখানো পিটার হাসও অভিনন্দন জানিয়েছেন, এখন কাকে নিয়ে খেলবেন -- ওবায়দুল কাদের
বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে বাংলাদেশের ওপর সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রপ্তানিকারকরা
নিমাইদিঘী জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
৯ জুলাই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী
শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে বগুড়া ডিসি
অনলাইন পুরো বিশ্ব গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
