রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। এরপর এমন সিদ্ধান্ত এল। এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান। রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক ও তিন বাহিনীর প্রধানের আলোচনার পরই এ সরকার গঠন করা হয়।
সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়। শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। এদিকে মঙ্গলবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৪:১১ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বাংলাদেশের বর্তমান শাসনকে ‘পাকিস্তান মডেল’ বললেন আনু মুহাম্মদ
বৃটিশ হাইকমিশনার সারাহ কুকও একই বার্তা দিলেন
জমে উঠেছে দেশের অন্যতম বৃহত্তর জীবননগরের শিয়ালমারি পশুহাট
বগুড়ার বধূ-দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে থমকে শহর!
Home Minister Asaduzzaman Khan, MP reiterates the commitment and readiness of Bangladesh to contribute to the work of the UN Police meaningfully
জো বাইডেনের কাছে বাংলাদেশী-আমেরিকান নির্বাচিত বিভিন্ন প্রতিনিধির চিঠি
বগুড়ায় চার দিনব্যাপী রাধা-গোবিন্দের পঞ্চম দোল উৎসব শুরু
হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
