মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকার লাল সবুজ রঙের আলোকসজ্জায় সেজেছে নারায়ণগঞ্জ। রোববার (১৫ ডিসেম্বর) রাতে জেলার বিভিন্ন উপজেলা ও শহর ঘুরে রাষ্ট্রীয় ভবন, স্কুল-কলেজ, অফিস ও বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে লাল সবুজ আলোয় আলোকসজ্জা করতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, মহান বিজয় দিবসকে ঘিরে শহরের সব রাষ্ট্রীয় স্থাপনা, শহরের প্রাণকেন্দ্রে সরকারি-বেসরকারি ভবন, উপজেলাগুলোতে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও স্কুল-কলেজে আলোকসজ্জা করা হয়েছে। প্রতিটি আলোকসজ্জাতেই পতাকার রঙের লাল সবুজ বাতি ব্যবহার করা হয়েছে। এদিকে বিজয় দিবস উপলক্ষে শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভকে ইতোমধ্যে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সুর্যোদয়ের পর সেখানে পুস্পস্তবক অর্পণ করবে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
বিজয় দিবসে পতাকার লাল সবুজ আলোয় সেজেছে নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৭:৩৪ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
চুয়াডাঙ্গায় সপ্তাহজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা, দুর্বিষহ জনজীবন
শর্তহীন সংলাপের আহ্বান জানালেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মানবাধিকার প্রধানের চিঠি
এই অবস্থায় নির্বাচনে গেলে স্যাংশনও আসতে পারে: জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের
বগুড়ায় শিক্ষার্থীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ইফতার বিতরণ
কেন বন্ধ হলো সোনায় মোড়ানো জিলাপি বিক্রি
মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ জলপথে পণ্য পরিবহনের সূচনা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইনের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়
