নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী বংশোদ্ভূত
এবং প্রথম মুসলিম কাউন্সিল মেম্বার শাহানা হানিফের নাম ও পরিচয়
ব্যবহার করে ফেসবুকে ভুয়া একাউন্ট খোলা হয়েছে। আর এই একাউন্ট
থেকে বিভিন্নজনের কাছে মেসেঞ্জারে ব্যক্তিগত তথ্য ও অর্থ সাহায্য
চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন শাহানা হানিফ নিজেই। সিটির
ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান শাহানা হানিফ
রোববার (২২ জানুয়ারী) রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য
জানিয়েছেন।
কাউন্সিলওম্যান শাহানা হানিফ মিডিয়াকে জানান, কয়েক সপ্তাহ ধরে
তিনি জানতে পারছিলেন যে, তার নামে একাধিক ভুয়া একাউন্ট খোলা
হয়েছে ফেসবুকে। এ বিষয়ে রিপোর্ট করার পর তিনটি একাউন্ট
ফেসবুক কর্তৃপক্ষ নিষ্ক্রিয় করে দেয়। তিনি বলেন, আমি
পরিচিতজনদের কারো কারোর কাছে থেকে তথ্য পেয়েছি, আমার নাম
দিয়ে খোলা একাউন্ট থেকে তাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য ও অর্থ
চাওয়া হয়েছে। শাহানা জানান, তিনি মেসেঞ্জারে কাউকে ব্যক্তিগত
কোন তথ্য কিংবা অর্থ দিতে বার্তা পাঠাননি। তিনি এ ধরনের যে
কোন বার্তা পরিহার করার অনুরোধ জানিয়েছেন।
কাউন্সিলওম্যান শাহানা হানিফের নামে ফেসবুকে ভুয়া একাউন্ট
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০২:৫৪ এএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
Senator Roger Marshall to extend support to strengthen further Dhaka-Washington ties
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে “বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় পররাষ্ট্র মন্ত্রী'র অংশগ্রহণ
নিউক্লিক অ্যাসিড পরীক্ষা ও কোয়ারেন্টিন বাতিল হচ্ছে চীনে
চতুর্থ হাইনান দ্বীপ চলচ্চিত্র সিএমজি’র শিল্প, প্রযুক্তিকে প্রতিফলিত করে
অভ্যন্তরীণ বাজার শক্তিশালীকরণের প্রতিশ্রুতি:চীন
চীনা জেটলাইনার বিদেশি বাজারে প্রবেশ করলো
নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
ভারত ও বাংলাদেশের মধ্যে মুর্শিদাবাদে একটি নতুন স্থলবন্দর খোলার প্রস্তাব লোকসভার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর
