হ্যানয়, ০৫ আগস্ট ২০২৫: আজ ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও ভাব গম্ভীর পরিবেশে ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন, এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণীর প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে মূল বক্তব্য রাখেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নিহত সকল শহীদদের। তিনি বলেন, ‘’জুলাই গনঅভ্যুত্থান দিবসে ফ্যাসিবাদি অপশাসন থেকে চূড়ান্ত মুক্তি পায় দেশের জনগণ। রাজপথে লড়াই করে, বুকে গুলি নিয়ে শহিদ হন হাজার হাজার ছাত্র-নারী-শিশু ও জনতা। আহত হয়ে এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে অনেক প্রাণ। এত তাজা প্রাণের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে। তাই জাতীয় জীবনে জুলাই গনঅভ্যুত্থান দিবসের তাৎপর্য অনেক।‘’ তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ও জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ ও সংস্কার কর্মসূচী গ্রহন করেছে। অবশেষে জুলাই গনঅভ্যুত্থান দিবসের চেতনায় একটি বৈষম্যহীন-অন্তর্ভুক্তিমূলক-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান রাষ্ট্রদূত রহমান। আলোচনা পর্ব শেষে ‘July Beyond Borders’ শীর্ষক একটি আলোকচিত্র এবং জুলাই-আগস্ট গনঅভ্যুত্থান সম্পর্কিত কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদদীন।
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১২:৫০ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
ইউএনডিপি-র ভারপ্রাপ্ত প্রশাসক নিযুক্ত হলেন সু হাও লিয়াং
মার্কিন প্রশাসনের উচিৎ চীনের সাথে বিদ্যমান মতবিরোধ সঠিক উপায়ে মোকাবিলা করা: ওয়াং ই
Trump to sell 'gold card' US visas for $5 million
ডিজিটাল দক্ষতা উন্নয়নে রুশ শিক্ষার্থীদের নতুন সুযোগ তৈরি করছে লুবান ওয়ার্কশপ
চীনের কাছ থেকে মিললো ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি
Third Path: Canadian PM Mark Carney wades confidently, where even angels hesitate in fear-Dr Pamelia Riviere
Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency
নমপেনে হুন সেন–ওয়াং ই বৈঠক, সহযোগিতা জোরদারে ঐকমত্য
