২০২৪ সালের জুলাই মাসে শাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর পালাক্রমিক সভাপতিত্ব গ্রহণের পর থেকে, চীন ১০০টিরও বেশি বৈচিত্র্যময় অনুষ্ঠান সফলভাবে আয়োজন করেছে।
নিরাপত্তা খাতে, এসসিও সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার জন্য ‘সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতা -২০২৪’ শিরোনামে যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছিল।
অর্থনৈতিক ও বাণিজ্য খাতে, ২০২৪ সালে এসসিও সদস্য দেশ, পর্যবেক্ষক রাষ্ট্র এবং সংলাপ অংশীদারদের সাথে চীনের বাণিজ্য ৮৯০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। কর্মচারী দক্ষতা প্রতিযোগিতা এবং ই-কমার্স লাইভস্ট্রিমিংয়ের মতো বিভিন্ন কার্যক্রম ব্যবহারিক সহযোগিতাকে আরও গভীর এবং শক্তিশালী করেছে।
‘এসসিও’র টেকসই উন্নয়নের বছর’ থিমকে কেন্দ্র করে সংস্থাটি সবুজ উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, পরিবেশগত তথ্য ভাগাভাগি এবং সবুজ ও নিম্ন-কার্বন প্রযুক্তির উপর বেশ কয়েকটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে এবং উন্নয়নের উদ্ভাবনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে।
মানবিক খাতে, মিডিয়া থিঙ্কট্যাঙ্ক শীর্ষ সম্মেলন, যুব বিনিময় শিবির এবং চলচ্চিত্র উৎসবসহ নানা কার্যক্রম বিভিন্ন দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বকে উৎসাহিত করেছে।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।
