যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে, কোরিয়ার পক্ষে চীনা গণস্বেচ্ছাসেবক বাহিনীর বিদেশে লড়াইয়ের ৭৫তম বার্ষিকী উপলক্ষে, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং-উন গতকাল (শুক্রবার) দক্ষিণ পিয়ংগান প্রদেশের হুইচাং জেলায়, চীনা গণস্বেচ্ছাসেবক বাহিনীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) আজ (শনিবার) এ তথ্য প্রকাশ করে।
খবরে বলা হয়, কোরিয়ান পিপলস আর্মির একটি দল চীনা গণস্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের কবরস্থানের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল এবং তখন চীন ও উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। আর কিম জং-উন সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।
খবরে বলা হয়, কিম জং-উন চীনা গণস্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের প্রতি সম্মান প্রকাশ করতে নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর কিম জং-উন শহীদ মাও আন ইংয়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে ফুল দেন।
খবরে আরও বলা হয়, ‘চীনা গণস্বেচ্ছাসেবক বাহিনীর শহীদরা আমাদের জনগণের বিপ্লবী যুদ্ধকে সমর্থন করার জন্য তাদের রক্ত দিয়েছেন, আন্তর্জাতিকতাবাদ ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বের চেতনা প্রদর্শন করেছেন। তাদের অবদান দুই দেশের বন্ধুত্বের মূল্যবান প্রতীক এবং উত্তর কোরিয়ার জনগণ এ অবদানের কথা কখনও ভুলবে না।
তথ্য ও ছবি: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।
