বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার জন্য অত্যন্ত জরুরি বলে জানিয়েছে চীন।
গত শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ আহ্বান জানান।
মাও নিং বলেন, হরমুজ প্রণালি এবং এর আশপাশের জলপথ বিশ্বজুড়ে পণ্য পরিবহন ও জ্বালানি (তেল-গ্যাস) বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। এখানে সামরিক উত্তেজনার কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, এই অঞ্চলে শান্তি বজায় রাখা শুধু একটি দেশের নয়, বরং বিশ্বের সব দেশের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানায় চীন।
তিনি আরও বলেন, উত্তেজনা যেন আর না বাড়ে এবং আঞ্চলিক অস্থিরতা যেন বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের প্রভাব না ফেলে সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
সূত্র:তথ্য ও ছবি-সিসিটিভি।
