চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরো, গত ২৮ এপ্রিল বিকেলে, দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি নিয়ে, ২৫তম দলগত অধ্যয়ন কর্মসূচির আয়োজন করে। এতে সাধারণ সম্পাদক সি চিন পিং বলেন, উচ্চমানের উন্নয়ন ও নিরাপত্তার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দক্ষতা আরও উন্নত করতে হবে এবং কার্যকরভাবে জনসাধারণদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর মূল চাবিকাঠি আগাম প্রতিরোধের মধ্যেই নিহিত। বড় ও বিপর্যয়কর দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনার সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করতে হবে।
সি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৈজ্ঞানিক সমর্থন এবং আইনি নিশ্চয়তা জোরালো করতে হবে এবং আন্তরিকতার সাথে দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ সংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে। সকল স্তরের কর্মীদের দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে, শিক্ষা ও প্রশিক্ষণের মানও জোরদার করতে হবে।
সূত্র:প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
সিপিসির পলিট ব্যুরো বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন কৌশলের ইঙ্গিত
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০২:১২ এএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
View from the Inside: A Diplomat’s Recollections - Shameem Ahsan
মার্কিন প্রতিনিধিদল আসছে আজ ঢাকায়
আমি চীনা সংস্কৃতি খুব পছন্দ করি : মেক্সিকোর স্পিকার সার্জিও কার্লোস
Government's efforts to implement the CHT peace accord recognized by the UN
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
The Voices of Palestinian Children Have Not Gone Unheard by the Divine Cosmos
ভেনেজুয়েলার উপর মার্কিন হামলা: অনৈতিকভাবে স্বাধীন রাষ্ট্রে আক্রমণ বিশ্ব শান্তি নীতির পরিপন্থী - ডক্টর প্যামেলিয়া রিভিয়ের
এসসিও অভিন্ন উন্নয়ন অর্জনে একটি নির্ভরযোগ্য মঞ্চ : চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
