দেশ ও প্রবাসের ২৭ জন শিল্পী ও কলাকুশলী এবার নিউইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডস পেয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা'র মিলনায়তনে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে নিউইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম একে একে ২৭ জন শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেন। বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরা ছাড়াও আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি পেয়েছেন ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড। প্রবাসের বেশ কয়েকজন পৃষ্ঠপোষকও পেয়েছেন নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ডস।
এবার যারা নিউ ইয়র্কের সর্ববৃহৎ বিনোদমূলক অনুষ্ঠান ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন তারা হলেন- সেরা টেলিভিশন অভিনেতা আফরান নিশো, সেরা টেলিভিশন অভিনেত্রী যথাক্রমে-মেহজাবিন চৌধুরী (রেডরাম), তানজিন তিশা, তাসনিয়া ফারিন (নিউ সেন্সেশন), শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী শাহনাজ খুশি, সেরা গায়ক তাহসান খান, সেরা গায়িকা দিলশাদ নাহার কনা, সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (জনপ্রিয়) ও চঞ্চল চৌধুরী (হাওয়া), সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে 'হাওয়া', সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মীম (পরাণ), সেরা চলচ্চিত্র অভিনেত্রী (জনপ্রিয়) পূজা চেরী, সেরা অভিনেতা (কমেডি) জিয়াউল হক পলাশ, সেরা নাট্য পরিচালক মোস্তফা কামাল রাজ।
এ ছাড়া ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি, বিশেষ সম্মাননা পুরুস্কার পেয়েছেন ফারিয়া শাহরিন, লোকগানের শিল্পী কালা মিয়া, সেরা টিভি সংবাদ পাঠিকা রুমানা আফরোজ, প্রবাসের সেরা গায়ক শাহ মাহবুব, রানো নেওয়াজ, রায়ান তাজ, প্রবাসের
সেরা গায়িকা নীলিমা শশী, সঙ্গীত শিল্পীর বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন মরিয়ম মারিয়া, ইমন ও প্রবাসের সেরা উপস্থাপক বাবু জামান। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বেশ কয়েকজন পৃষ্ঠপোষকও পেয়েছেন এবারের নিউইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডস।
শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, ঢালিউডের ২০তম আসর আশানুরূপ সফল হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিলো সেভাবেই সম্ভব হয়েছে। দর্শক প্রচুর হয়েছে । এক কথায় অনুষ্ঠানটি ভালোভাবে সফল হয়েছে। এই অসাধারন ছবিগুলো তুলেছেন বিখ্যাত ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।
ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ডস এর ২০তম আসর ছিলো ঐতিহাসিক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৫:০১ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
৮০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত সাংবাদিক মনজুর আহমদ
সাগরের গল্প- ভ্রমন কাহিনী নির্ভর উপন্যাস বলা যায় এই বইটিকে
Bangladesh calls for intensified global efforts to confront slavery and oppression
ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিককে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন
শ্রেষ্ঠ ক্লাবের পুরস্কার প্রাপ্তিতে আইআরআইবি ফ্যান ক্লাব কর্মকর্তাদের অনুভূতি
মে দিবসে শ্রমের মর্যাদা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির আহ্বান চীনা প্রেসিডেন্টের
অভিজ্ঞতাভিত্তিক পর্যটনে বদলে যাচ্ছে চীনের গ্রামীণ অর্থনীতি
অন্বয় প্রকাশের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
