NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে পৈতৃক ভিটায় স্মরণসভা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩৯ পিএম

মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে পৈতৃক ভিটায় স্মরণসভা

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবেস তার পৈতৃক ভিটা পাবনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় শহরের গোপালপুর হেমসাগর লেনের বাড়িতে মহানায়িকার আবক্ষ ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা, পরে তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

তিনি বলেন, সব ধর্মের মানুষের সমন্বিত দেশ বাংলাদেশ। পাবনার জমিনে মহানায়িকার জন্মে ভারতীয়রা গর্বিত। এপার বাংলার মেয়ে ওপার বাংলার মুখ আলোকিত করেছেন, দেশকে খ্যাতি দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। তিনি ছিলেন অনন্য।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার কার্যালয় রাজশাহীর দ্বিতীয় সচিব দীপক কুমার কাউলা, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম লাল, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান।