NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

যুক্তরাষ্ট্রের ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইন’ বিশ্ব অর্থনীতির উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য হুমকি হবে


জিনিয়া,বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

যুক্তরাষ্ট্রের ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইন’ বিশ্ব অর্থনীতির উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য হুমকি হবে

 

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপ "মুদ্রাস্ফীতি হ্রাস আইন" নিয়ে আলোচনা শুরু করেছে। ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডমব্রোস্কি বলেছেন, বিশাল বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক ভর্তুকি বাট্যাক্সক্রেডিটের পথ বেছে নেওয়া উন্নয়ন সমস্যা সৃষ্টি করবে। 

এ সম্পর্কে ১৯ জানুয়ারি বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়েন পিন বলেন, “আমরা লক্ষ্য করেছি যে, মার্কিন বিলের বৈষম্যমূলক সুরক্ষাবাদী বিধানগুলো দেশটির মিত্রসহ অনেক পক্ষ থেকে বিরোধিতাও সমালোচনার মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী শিল্প শৃঙ্খল ও সরবরাহ শৃঙ্খলকে মারাত্মকভাবে ব্যাহত করেছে, বিশ্ব অর্থনীতির খণ্ডিত হওয়ার ঝুঁকি বাড়িয়েছে, এবং ক্রমবর্ধমান হারে বিশ্ব অর্থনীতির উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

মুখপাত্র আরও বলেন, “অন্যান্য দেশকে তাদের উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের এক তরফাবাদ ও সংরক্ষণবাদের অনুসরণ ন্যায়সঙ্গত নয়, বরং বাজারের নিয়মও অর্থনৈতিক আইনের লঙ্ঘন। এ ধরনের আচরণ সফল হবে না। আমরা যুক্তরাষ্ট্রকে ডব্লিউটিও’র নিয়ম ও বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলতে এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার কর্তৃত্ব ও কার্যকারিতাকে আন্তরিকতার সাথে রক্ষা করার তাগিদ দিচ্ছি।”
সূত্র: জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ