NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সিরাজগঞ্জের আরিফুর রহমান মন্ডল


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সিরাজগঞ্জের আরিফুর রহমান মন্ডল

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার)। বিশেষ অপরাধ সভায় ৮টি জেলার মধ্যে গ্রেপ্তারী পরোয়ানা তামিলকারীতে শ্রেষ্ঠ ও পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) কে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনিত করা হয়।

গত বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষের “পদ্মা কনফারেন্স রুমে” পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট থেকে তিনি এ পুরস্কার গ্রহন করেন।

এ সময় বিশেষ অপরাধ সভায় পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) সহ অত্র রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।