NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ১২:০২ এএম

ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

 

 

 


ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শুক্রবার পুতিনের সঙ্গে দেশটির নিরাপত্তা কাউন্সিলের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে রণকৌশল ও ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা সম্পর্কে পুতিনকে অবহিত করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। খবর ইয়েনি সাফাকের।

নতুন বছরে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের এটিই প্রথম বৈঠক। বৈঠকে পুতিন বলেন, আমি আপনাদের কাছে ইউক্রেনে চালানো বিশেষ সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কে জানতে চাই।

এতে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মতভাবও তুলে ধরেন।

প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু এ সময় ইউক্রেনে মোতায়েন করা সেনাসদস্যদের সর্বশেষ অবস্থা সম্পর্কে পুতিনকে অবিহিত করেন।