NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

শিল্পকলায় ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৬ পিএম

শিল্পকলায় ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’

 

 

 

মশিউর আনন্দ: জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘জাতীয় নৃত্যনাট্য উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির সচিব মো. আছাদুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে ছিলেন নৃত্য গবেষক নিগার চৌধুরী এবং নৃত্য পরিচালক মিনু হক। আলোচনা পর্বের পর শুরু হয় নৃত্যনাট্য পরিবেশনা। নৃত্যদল ভাবনা-এর পরিবেশনায় মঞ্চস্থ হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘ভানুসিংহের পদাবলি’। এর পরিচালনা ও মূল চরিত্রে ছিলেন সামিনা হোসেন প্রেমা ও সংগীত পরিচালনায় ছিলেন সুমন সরকার এবং এতে কন্ঠ দিয়েছেন মিতা হক ও সুপ্রতীক দাস। মিনু হক এর পরিচালিত ও পল্লবী ডান্স সেন্টারের নৃত্যশিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় কবিগুড়ু রবীন্দ্রনাথ এর ‘শাপমোচন’। এটির পরিকল্পনা ও পোশাক পরিকল্পনায় ছিলেন মিনু হক এবং সংগীত পরিচালনায় ছিলেন অমিত বন্দোপাধ্যায় ও স্বপন পাকরাশি। এম আর ওয়াসেক পরিচালিত কবি দ্বিজ কানাই এর নৃত্যনাট্য ‘মহুয়া’ পরিবেশন করেন নন্দন কলা কেন্দ্রের নৃত্যশিল্পী ও এর মূল চরিত্রে অভিনয় করেন সিনথিয়া ইয়াসমিন এবং ফারহানা চৌধুরী বেবি পরিচালিত পল্লী কবি জসীম উদ্দিন এর ‘নকঁশী কাথার মাঠ’ নৃত্যনাট্য পরিবেশন করেন বাংলাদেশ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর নৃত্যশিল্পীবৃন্দ। কলা-কুশলীদের মধ্যে কসলিকা-কস্তুরী মুখার্জী, অরুনেশ্বর-অনিক বোস, রাজা সৌরাসন-এ.বি.এম.শহিদুল ইসলাম, সম্বুশ্রী-স্মিতা দে, ইন্দ্র-নূরে আলম, ইন্দ্রানী-ভুমি, উর্বশী-মুনমুন বিশ্বাস এবং রাজা ছিলেন-আহমেদ।