NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ফ্রাঙ্কফুর্টে

ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশী কমিউনিটিকেও ছুঁয়েছে


ফাতেমা রহমান রুমা প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২১ এএম

ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশী কমিউনিটিকেও ছুঁয়েছে

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ফ্রাঙ্কফুর্টে আনন্দ মেলা 

 

 

ফাতেমা রহমান রুমা,জার্মানি:

প্রমত্তা পদ্মার বুকে গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ-উচ্ছ্বাস জার্মানির

 

 

পদ্মা সেতুর চালুর সু-সংবাদে গত ২৬ শে জুন  ফ্রাঙ্কফুর্টের সায়ানহাইম ওপেন পার্কে হেসেন

ফ্রাঙ্কফুর্ট আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আনন্দ মেলা ও গ্রীল পার্টির আয়োজন করা হয়। জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে শত শত বাংলাদেশির অংশগ্রহণে এ আনন্দ মেলা এক পর্যায়ে বর্ণিল মিলনমেলায় রূপ নেয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্বা, কবি, লেখক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, প্রবীণ-নবীনের উপস্থিতি আর শিশুদের কোলাহলে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। সবার মুখে ও প্রাণে ছিলো গৌরবের উচ্ছ্বাস। নোমান হামিদের সভাপতিত্বে ও সাইফ রিচার্ডের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন আয়োজনের প্রধান সমন্বয়কারী বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সভাপতি মাহফুজ ফারুক, জার্মান আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শাহ আলম, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, শেখ আলম, স্বজন চক্রবর্তী, শিহাব খান, মাখন সরকার, রাশেদ ভূইয়া, ঠান্ডু মাতব্বর, মোহাম্মদ ইসলামসহ অন্যান্য সুধীজন। এদিকে হেসেন ফ্রাঙ্কফুর্টে সু্ন্দর ও সু-পরিকল্পনায় এবং প্রতিটি নেতা-কর্মীর অক্লান্ত পরিশ্রমে এমন একটি মনোমুগ্ধকর আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে।