NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

১১ই ফেব্রুয়ারি সারা দেশে বিএনপি’র পদযাত্রা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম

১১ই ফেব্রুয়ারি সারা দেশে বিএনপি’র পদযাত্রা

সরকার পতনের দাবিতে বিএনপি’র আন্দোলন চলমান রয়েছে। সমমনা দলগুলো নিয়ে ১০ দফা আদায়ে যুগপৎ আন্দোলন করে আসছে দলটি। এবার তৃণমূল পর্যায় থেকে আন্দোলন জোরালো করতে কর্মসূচি দিয়েছে বিএনপি আগামী ১১ই ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘গণপদযাত্রা’ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। গতকাল নয়াপল্টনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন বন্ধ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, গণতন্ত্র বিরোধী দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই গণপদযাত্রা কর্মসূচি পালিত হবে।  মির্জা ফখরুল বলেন, আমাদের চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ই ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর তা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এই পদযাত্রা কর্মসূচিটি পালিত হবে। ক্ষমতার মসনদ থেকে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলন করবো। ১১ই ফেব্রুয়ারি ঢাকা মহানগরীতেও পদযাত্রা হবে।