NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে প্রণোদনার সার ও বীজ পেলেন ৬৪০ জন প্রান্তিক কৃষক


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:০৭ এএম

আদমদীঘিতে প্রণোদনার সার ও বীজ পেলেন ৬৪০ জন প্রান্তিক কৃষক

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

 বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি প্রণোদনার গ্রীষ্মকালীন পেঁয়াজ উপসী রোপা আমন ধান বীজ এবং সার ৬৪০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুন ) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব সার ও বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কৃষকদের মাঝে কিছু উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মাহাবুবা হক, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সুজয় পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপ্তি রানী পাল, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক আবু, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ মৌসুমী গ্রীষ্মকালীন পেঁয়াজ উপসি রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা মোট ৬৪০ জন প্রান্তিক ক্ষুদ্র কৃষক - কৃষাণী দের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এরমধ্য ৫৭০ কৃষককে পেঁয়াজ বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়।