NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ব্রান্ড নিউ গ্র্যান্ড সেন্ট্রাল ম্যাডিসন টার্মিনাল উদবোধন-- পলাশ সাহা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৪৮ এএম

ব্রান্ড নিউ গ্র্যান্ড সেন্ট্রাল ম্যাডিসন টার্মিনাল উদবোধন-- পলাশ সাহা

 

২৫শে জানুয়ারী থেকে বহুল প্রত্যাশিত জ্যামাইকা-গ্র্যান্ড সেন্ট্রাল ম্যাডিসন টার্মিনালের সাথে সংযোগকারী প্রথম লং আইল্যান্ড রেলপথ যাত্রীবাহী ট্রেনগুলি পরিষেবা শুরু করে৷ ম্যানহাটনের মিড টাউন ও ইস্ট সাইডে যাবার জন্য এ দাবী ছিল দীর্ঘদিনের।জ্যামাইকার বাসিন্দারা এখন থেকে লং আইল্যান্ড ট্রেনে উঠে মাত্র ২০ মিনিটেই ম্যানহাটনে পৌছতে পারবেন।ই,এফ বা জে ট্রেনে আসতে এতদিন এক ঘন্টারও বেশী সময় লেগে যেত।গত ২৫শে জানুয়ারী নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল লং আইল্যান্ড ট্রেনের উদ্ভোধন করে জ্যামাইকা থেকে সেই ট্রেনে চড়ে প্রথম গ্রান্ড সেন্ট্রাল মেডিসন ষ্টেশনে নামেন।তার সাথে ছিলেন এমটি এর চেয়ারম্যান জান্নো লাইবার।

এতদিন ঐ ট্রেন গিয়ে থামতো ওয়েষ্ট সাইড ম্যানহাটনের পেন স্টেশনে।গ্রান্ড সেন্ট্রাল মেডিসন নতুন এই ষ্টেশনটি চালু হওয়ায় প্রতিদিন হাজার হাজার যাত্রীকে পেন ষ্টেশনে নেমে সিটির পূর্ব দিকে আসতে আর বেগ পেতে হবে না।

লং আইল্যান্ড রেল রোড এই প্রথম চারটি প্ল্যাটফর্ম এবং ৭১৪,০০০ বর্গফুট জায়গা জুড়ে আটটি ট্র্যাক সম্প্রসারণ করায় এর পরিষেবা ৪১ ভাগ বৃদ্ধি করবে বলে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি আত্মবিশ্বাসী।নতুন টার্মিনালটি ম্যানহাটনের মাটির নিচে ১৭ তলা বিশিষ্ট, এতে শহরের সবচেয়ে বড় এসকেলেটর রয়েছে।নতুন এই ষ্টেশনে বেশ কিছু স্থায়ী শিল্প স্থাপনায় যেখানে শিল্পী ইয়ায়োই কুসামা এবং কিকি স্মিথের দেয়াল সাজিয়ে কাঁচের মোজাইক রয়েছে যাহা যাত্রীদের মনোযোগ আকর্ষনে সহায়ক হবে।