NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিমাইদিঘী (দিঘির পাড় ) দেওয়ান ( রহঃ) মাজার শরীফের উদ্যোগে বিরাট তাফসিরুল কুরআন মাহফিল ও ওরশ মোবারক অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:১০ পিএম

নিমাইদিঘী (দিঘির পাড় ) দেওয়ান ( রহঃ) মাজার শরীফের উদ্যোগে বিরাট তাফসিরুল কুরআন মাহফিল ও ওরশ মোবারক অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, (নিমাইদিঘী), বগুড়া থেকে :  নিমাইদিঘী (দিঘির পাড় ) দেওয়ান ( রহঃ) মাজার শরীফের উদ্যোগে বিরাট তাফসিরুল কুরআন মাহফিল ও ওরশ মোবারক অনুষ্ঠিত। বগুড়া জেলার আদমদিঘী উপজেলার  ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০২ নং ওর্য়াডের নিমাইদিঘী (দিঘির পাড় ) দেওয়ান (রহঃ) মাজার শরীফের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।০ ৮ ফেব্রুয়ারি -২০২৩ খ্রি. বুধবার, বাদ আসর  হতে বগুড়া  জেলার আদমদিঘী উপজেলার  ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী (দিঘির পাড়) দেওয়ান ( রহঃ) মাজার শরীফের কমিটির  আয়োজি বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল ও ওরশ শরীফে জনাব  মোঃ মজিবর রহমানের প্রাং ( নিমাইদিঘী ) সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান  মুফাচ্ছিরে কোরআন হাফেজ  মাওলানা মোঃ সাজেদুল ইসলাম ( নঁওগা ),

২য় বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন বিশিষ্ট আলেমদ্বীন মুফাচ্ছিরে কোরআন হাফেজ হযরত  মাওলানা হারুনুর রশিদ বাদশাহ ( নন্দীগ্রাম, বগুড়া )  ৩য় বক্তা হিসেবে বয়ান পেশ করেন হাফেজ  মাওলানা শাহ অলিউল্লাহ ( নঁওগা) এবং নিমাইদিঘী (দিঘির পাড়) জামে মসজিদের পেশ ইমাম  মাওলানা মোঃ হবিবর রহমান শেখ (নিমাইদিঘী)। উক্ত ওয়াজ মাহফিলে আরও  ওলামায়ে কেরামগন কুরআন ও হাদীসের  আলো থেকে মূল্যবান হাদীস পেশ করেন।

নিমাইদিঘী (দিঘির পাড়) আয়োজিত দেওয়ান ( রহঃ) মাজার শরীফ কমিটি আয়োজিত  বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল ও  ওরশ শরীফে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন  আলহাজ্ব মোঃ  সিরাজুল ইসলাম খাঁন রাজু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আদমদিঘী উপজেলা শাখা, বগুড়া। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মৃল‍্যবান বক্তব্য রাখেন মোঃ আব্দুল হক (আবু) চেয়ারম্যান, ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি  ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ  আদমদিঘী উপজেলা শাখা, বগুড়া।

 

এ ছাড়া নিমাইদিঘী ( দিঘির পাড়) দেওয়ান ( রহঃ) মাজার শরীফ  তাফসিরুল কোরআন  মাহফিল ও ওরশ মোবারক অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  শেখ জালাল উদ্দিন, ইউ পি সদস্য মোঃ মনি জুলফিকার , সমাজ সেবক মোঃ আব্দুল আলীম, মোঃ ময়নুল  ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজ উদ্দিন মন্ডল, এবং বগুড়ার " নিউইয়র্ক বাংলা ডটকমের এবং" প্রবাহ পত্রিকার " সাংবাদিক এম আব্দুর রাজ্জাক ( নিমাইদিঘী) সহ প্রমুখ।এছাড়াও  তাফসিরুল মাহফিল ও ওরশ শরীফে অংশ গ্রহন করেন, নিমাইদিঘী গ্রামের সকল হাজী সাহেবগন এবং নিমাইদিঘী ও ( দিঘির পাড়), ধুলাতর, কাল্লাগাড়ি, লক্ষিকুল, কলাবাড়িয়া, ছাতিয়ানগ্রাম সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রান মুসল্লীগন।

উক্ত তাফসীরুল কোরআন মাহফিল সভা পরিচালনা করেন মাওঃ মোহাম্মদ হবিবর শেখ, পেশ ইমাম,নিমাইদিঘী ( দিঘির পাড়) জামে মসজিদ।এতে আরও অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো  নিমাইদিঘী ( দিঘির পাড়) দেওয়ান ( রহঃ) মাজার শরীফ এবং ওরশ কমিটির  উদ্যাগে আয়োজনে বার্ষিক ওয়াজ মাহফিল।