NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বইমেলায় এল শিব্বীর আহমেদ’র মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের যোদ্ধা’


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

বইমেলায় এল শিব্বীর আহমেদ’র মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের যোদ্ধা’

 

ঢাকা: বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩ এর মেলায় এসেছে কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের যোদ্ধা’। মেলার ১০ম দিনে বইটি মেলায় এনেছে তুর্য প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন মশিউর রহমান। ৩শত টাকা মুল্যের এই বইটি বইমেলায় অনন্যা প্যাভিলিয়ন ২৮ এ পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি মুক্তধারা নিউইয়র্ক স্টল নম্বর ৮৪৯-৮৫০ এ পাওয়া যাচ্ছে।

১৯৭১ সাল বাঙালির জীবনে এক অবিস্মরণীয় বছর। এই বছরের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চ লাইট’র মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী হাজার বছরের বাঙালির লালিত স্বপ্নকে চিরতরে দাবিয়ে দেওয়ার জন্য নেমে পড়েছিল ঢাকাসহ সারা বাংলাদেশে। আর এই পাকিস্তানি বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য রাস্তায় নেমে পড়ে মুসলিম লীগ ও জামায়াতের সহযোগীতায় এদেশীয় দেশদ্রোহী রাজাকার আলবদর। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর হামলার সাথে-সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে ইপিআর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়ে তার বিজয় ঘোষণা করে।



দীর্ঘ নয় মাসে সারা বাংলাদেশের আনাচে-কানাচে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে। ধর্ষণসহ ঘটিয়েছে নানা বিভৎস ঘটনা। পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসরদের হামলা থেকে বাদ পড়েনি একটি শ্যামল সবুজ ছোট্টগ্রাম পাঁচপুকুরিয়া। রক্তাক্ত হয়েছে এ অঞ্চলের বিভিন্ন এলাকা। পাকিস্তানি বাহিনীর নারকীয় তান্ডবের একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে ‘একাত্তরের যোদ্ধা’। আশা করি মুক্তিযুদ্ধের এই উপন্যাসটি সবার কাছে পাঠযোগ্য ও গ্রহনযোগ্য হবে।