NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সংসদে গিয়ে বগুড়ায় বিশ্ববিদ্যালয় চাইলেন নব-নির্বাচিত এমপি রিপু


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:২০ পিএম

সংসদে গিয়ে বগুড়ায় বিশ্ববিদ্যালয় চাইলেন নব-নির্বাচিত এমপি রিপু

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :বগুড়ায় বিশ্ববিদ্যালয়সহ জনজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের ২১তম নতুন বছরের প্রথম অধিবেশনে বগুড়াবাসীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন সম্প্রতি বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী এই প্রার্থী।

 

এ অধিবেশনে বিএনপির পদত্যাগের ফলে শূন্য ঘোষিত ৬টি সংসদীয় আসন থেকে উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা যোগ দেন। স্পিকার সংসদে তাদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখার সুযোগ দেন।এ সময় রাগেবুল আহসান রিপু বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা মানুষকে বলেছি, তার উন্নয়নের কথা বলেছি। আমাদের জেলার অনেক সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্বিষহ যানজট। এই যানযট মোকাবেলার জন্য বলছি, করতোয়া নদীর ওপর ৯ কিলোমিটার রাস্তা নির্মাণ করলে বগুড়া শহরের যানযট দূর হবে। আমরা রেল ওভার ব্রিজের কথা বলেছি।’

 

তিনি বলেন, ‘আমাদের বগুড়ার ছেলে মেয়েরা বিভাগের মধ্যে সবচেয়ে মেধাবী। প্রথম থেকে দশের মধ্যে আমাদের ছেলে মেয়েরা থাকে। আমাদের কলেজগুলো এত সুন্দর ফলাফল করে। আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় বিশ্ববিদ্যালয় দিবেন। বিশ্ববিদ্যালয়ে যেনো আমার বগুড়ার ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে এই ওয়াদা তাদের করেছি।’‘অর্থনৈতিক জোনের কথা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলে এসেছেন। কিছু জটিলতার কারণে সেটা বন্ধ হয়ে আছে। আজকে মাননীয় স্পীকার আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই এইসব ছোট ছোট ত্রুটি দূর করে আমাদের দেশের ও শহরের মানুষের কর্মসংস্থানের যেন ব্যবস্থা হয়। এই ওয়াদা করে আমরা এই নির্বাচনী বৈতরণি পার হয়েছি।’

 

বগুড়া জেলা আওয়ামী লীগের নেতা রাগেবুল আহসান বলেন, ‘আমরা আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী বগুড়াবাসীর প্রতি সুদৃষ্টি দিবেন। কারণ ৫০ বছর এই আসনে নৌকা জিততে পারেনি। আমরা চাই একটু উন্নয়নের ছোঁয়া লাগলে এই আসনে আমরা অনেক বড় নেতাকেও চ্যালেঞ্জ করতে পারব।’ গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।