NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ-এর পুত্র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

কানাডায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৩ বাংলাদেশী শিক্ষার্থী মৃত্যু


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৫১ এএম

কানাডায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৩ বাংলাদেশী শিক্ষার্থী মৃত্যু




নিউইয়র্ক (ইউএনএ): কানাডার টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ে ও
ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে সোমবার (১৩ ফেব্রæয়ারী)
দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এক ভয়াবহ ও মর্মান্তিক দূর্ঘটনায়
আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশী
শিক্ষার্থী নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় নিবিড় কুমার (২১) নামক
আরেক ছাত্র মারাত্মক আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা
লড়ছেন। সে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর পুত্র।
দূর্ঘটনার এই খবর কানাডা ভিত্তিক সংবাদ মাধ্যম সিবিসি নিউজ
গুরুত্বেও সাথে প্রচার করে। এই ঘটনায় উত্তর আমেরিকার বাংলাদেশী
কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
কানাডার পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই
মারা যান এবং তৃতীয় জন হাসপাতালে নেয়ার পর মঙ্গলবার সকালে
মৃত্যুর কোলে ঢলে পড়েন। গাড়ীর চালক আহত নিবিড় কুমারের অবস্থা 
আশঙ্কাজনক। সিবিসি নিউজ-এর খবরে বলা হয়, অন্টারিও প্রদেশের
দুন্দাস পশ্চিম হাইওয়েতে এই দূর্ঘটনা ঘটে।
একটি টুইট বার্তায় অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে,
দুর্ঘটনায় পড়া ওই গাড়িটিতে থাকা চার জনের পরিচয় নিশ্চিত হওয়া
গেছে। তারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসায়
টরন্টোতে বসবাস করছিলেন। দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণ ও
এক তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আর চালকের
আসনে থাকা ২১ বছর বয়সী একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন
রয়েছে। হতাহতদের পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।
খবওে বলা হয়, চারজন যাত্রী নিয়ে গাড়ি দ্রæতগতিতে ৪২৭ সাউথ বাউন্ড
হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাচ্ছিল।  পথে গাড়িটি

র‌্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে খাদে গিয়ে পড়ে
এবং অন্য কংক্রিটের দেওয়ালে লেগে বিধ্বস্ত হয়। এ সময় গাড়িতে আগুন
ধরে যায়। 
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে  
চারজনকে উদ্ধার করে। গাড়ির পেছনের সিটে বসা দু’জনকে
ঘটনা¯’লেই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে
উদ্ধার করে ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
কানাডা’র বাংলা সাপ্তাহিক ও টিভি চ্যানেল ‘দেশে-বিদেশে’
সম্পাদক নজরুল মিন্টু জানান, নিহত ও আহত ৪ জনই আন্তর্জাতিক
ষ্টুডেন্ট হিসেবে টরন্টোতে বসবাস করতেন। তাদের বয়স আনুমানিক
১৭ থেকে ২০/২২ হবে। এই দূর্ঘনার খবর পেয়ে সঙ্গীত শিল্পী কুমার
বিশ্বজিৎ কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বলেও তিনি জানান।