NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

২২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে নারী উদ্ধার


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০১:২২ এএম

২২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে নারী উদ্ধার

 

১০ম দিনের মতো উদ্ধার অভিযান চলছে তুরস্ক ও সিরিয়ায়। গত ৬ই ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও বহু হাজার মানুষ। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাঁচার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে, কয়েক ঘণ্টায়ও নতুন কেউ জীবিত উদ্ধার হচ্ছে না। তবে ভূমিকম্পের ২২২ ঘণ্টা পর এক জীবিত নারী উদ্ধার হয়েছেন। তুরস্কের কাহরামানমারাস প্রদেশের অনিকিসুবাত জেলার বাসিন্দা ছিলেন তিনি। উদ্ধার হওয়া ওই নারীর নাম মেলিকে ইমামোগলু। তার বয়স ৪২ বছর। 
ডেইলি সাবাহ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে তার বেঁচে থাকার বিষয়টি আগেই টের পেয়েছিল উদ্ধারকারীরা। তাকে উদ্ধারের পর ওই এলাকায় সক্রিয় মেডিকেল টিমগুলোর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।