NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

গ্র্যাজুয়েশন নিয়ে মিনহাজ আহমেদ


Minhaz Ahmed প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২১ এএম

গ্র্যাজুয়েশন নিয়ে মিনহাজ আহমেদ


আমাদের দেশে গ্র্যাজুয়েশন আর ব্যাচেলর ডিগ্রি অর্জনকে সমার্থক ধরা হয়। এ কারণেই এদেশে যখন কিন্ডারগার্টেনে আমার ছেলের গ্র্যাজুয়েশন হলো, আমি মনে মনে সেটাকে এক ধরনের ক্রীড়া-কৌতুক বলে ধরে নিয়েছিলাম। পরে দেখলাম যে, তা তো নয়! আসলে বিদ্যায়তনিক যে কোনো ধাপ সাফল্যের সাথে উত্তীর্ণ হলেই সেটাকে গ্র্যাজুয়েশন বলে। আর সেটাকে আনুষ্ঠানিক উদযাপন করার অর্থ হলো, জীবনের উল্লেখযোগ্য একটা ধাপ হিসেবে সেটাকে স্মরণীয় করে রাখা এবং গ্র্যাজুয়েটকে আরও সাফল্য অর্জন করতে আহ্বান জানানো।
 আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্যসারথী শিকদারের ছেলে সুপ্রভ শিকদার গল্পের গ্র্যাজুয়েশন উদযাপন অনুষ্ঠানে গিয়ে উপরের কথাগুলো আমার মনে হয়েছিল। গল্প ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, এই বিতর্কে পরাজিত বাবা-মা যদি গল্পের সিদ্ধান্ত খোলামনে গ্রহণ করতে না পারতেন, তাহলে সেই অনুষ্ঠান হতো কি না, সন্দেহ ছিল। তবে শেষ পর্যন্ত ছেলের অবিচলিত লক্ষ্যের কাছে মা-বাবা পরাজিত হয়েও আনন্দিত হয়েছিলেন এই ভেবে যে, ছেলে জেনেশুনে এই সিদ্ধান্ত নিয়েছে, সে ভালো স্কলারশিপ পেয়েছে, এবং দেশের অন্যতম সেরা ও তার পছন্দের বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে। বিতর্কের এক পর্যায়ে অর্ঘ্য যখন আমার কাছে পরামর্শের জন্য ফোন করে বলেছিলেন, 'মামা, আমি কী করবো?'। আমি তাকে গল্পের সিদ্ধান্ত অকুণ্ঠচিত্তে মেনে নিতে সুপারিশ করেছিলাম।
গল্প শীর্ষ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের একজন। আমার বিশ্বাস, সে যে বিদ্যাই অর্জন করুক না কেনো, সেখানেই সে সেরা সাফল্য নিয়ে আসবে।
সুপ্রভ শিকদার গল্পের প্রভায় আমরা আলোকিত হবো, সে বিশ্বাসের কথাই আমি সেদিনকার অনুষ্ঠানে বলেছিলাম, সে বিশ্বাসের বাস্তবায়ন দেখতে পাবো- সে অপেক্ষায় থাকলাম।