NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

খবরাখবর সংগ্রহের জন্য দেশি-বিদেশি সংবাদদাতাদের স্বাগত জানানো হবে


ইয়াং ওয়েই মিং স্বর্ণা,বেইজিং : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৬:১১ এএম

খবরাখবর সংগ্রহের জন্য দেশি-বিদেশি সংবাদদাতাদের স্বাগত জানানো হবে

 

 

 

চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি) ও চতুর্দশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রথম অধিবেশনের খবরাখবর সংগ্রহের জন্য দেশি-বিদেশি সংবাদদাতাদের স্বাগত জানানো হবে।

এনপিসি’র স্থায়ী কমিটির সাধারণ কার্যালয় এবং সিপিপিসিসি’র সাধারণ কার্যালয় আজ (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। চতুর্দশ এনপিসি-র প্রথম অধিবেশন এবং চতুর্দশ সিপিপিসিসি-র প্রথম অধিবেশন যথাক্রমে ৫ মার্চ ও ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে।

প্রেস ব্রিফিংয়ে উভয় সম্মেলন কাভার করতে ইচ্ছুক সাংবাদিকদের আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়। বিদেশি সাংবাদিকরা প্রেস সেন্টারে আবেদন করতে পারবেন; আবেদনের শেষ সময় ২২ ফেব্রুয়ারি।
চতুর্দশ এনপিসি’র প্রথম অধিবেশনের নিউজ সেন্টারের ওয়েবসাইটের ঠিকানা হলো- http://www.npc.gov.cn, এবং চতুর্দশ জাতীয় সিপিপিসিসি’র নিউজ সেন্টারের ওয়েবসাইটের ঠিকানা হলো- http://www.cppcc.gov.cn
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুই সম্মেলনের সংবাদকেন্দ্রের ওয়েবপেজগুলো সময়মতো আলোচ্যসূচি প্রকাশ করবে; চীনা ও বিদেশি ভাষায় সম্মেলনের মূল নথি সরবরাহ করবে এবং সাক্ষাৎকার সম্পর্কিত তথ্য সরবরাহ করবে। সূত্র: ইয়াং ওয়েই মিং, চায়না মিডিয়া গ্রুপ।