NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

কংগ্রেসে গৃহীত চীনা বেলুন সম্পর্কিত প্রস্তাবের তীব্র নিন্দায় কর্ম-কমিশন


ছাই উইয়ে মুক্তা,বেইজিং প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০১:০০ এএম

কংগ্রেসে গৃহীত চীনা বেলুন সম্পর্কিত প্রস্তাবের তীব্র নিন্দায় কর্ম-কমিশন

মার্কিন কংগ্রেসে গৃহীত চীনা বেলুনসম্পর্কিত প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে চীনের জাতীয় গণকংগ্রেসের বৈদেশিক কর্ম-কমিশন।১৬ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে কমিশন উক্ত প্রস্তাবকে ‘প্রতারণা’ ও ‘রাজনৈতিক কারসাজি’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, চীন একটি দায়িত্বশীল দেশ, যে সর্বদা আন্তর্জাতিক আইন মেনে চলে। চীন সকল দেশের সার্বভৌমত্বকেও সম্মান করে। চীন কখনও ইচ্ছাকৃতভাবে কোনো সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড ও আকাশসীমায় অনুপ্রবেশ করে না বা করার ইচ্ছাও পোষণ করে না। 

বিবৃতিতে বলা হয়, চীনের আলোচ্য বেসামরিক বেলুনটি প্রাকৃতিক কারণে গতিপথ পাল্টে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করে, যা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তাছাড়া, এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও কোনো হুমকি সৃষ্টি হয়নি। চীন যথাসময়ে বিষয়টি মার্কিন প্রশাসনকে অবহিত করেছে এবং এ ক্ষেত্রে অতি-প্রতিক্রিয়া না-দেখাতে অনুরোধ করেছে।

বিবৃতিতে কমিশন বলেছে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার, সেখানে শক্তি প্রয়োগ করার এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক কর্ম লঙ্ঘন করার অসংখ্য রেকর্ড আছে যুক্তরাষ্ট্রের। এ ধরনের বদনাম থেকে চীন মুক্ত। বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতা ও অভিন্ন কল্যাণের চীন-মার্কিন সম্পর্ক দু’দেশের জনগণের মূল স্বার্থ ও আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ। চীন মার্কিন কংগ্রেসকে সত্যের খাতিরে ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি মেনে, চীনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানায়। 
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।