NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে দেশী-বিদেশী অতিথিদের অংশগ্রহণে “মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৭:১২ এএম

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে দেশী-বিদেশী অতিথিদের অংশগ্রহণে “মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন

 

 

মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উদযাপন উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নিউইয়র্ক স্টেটের উল্লেখযোগ্য সংখ্যক সিনেটর এ্যাসেম্বলী মেম্বর, নিউিইয়র্ক মেয়র অফিসের কমিশনার, বিভিন্ন দেশের কনসাল জেনারেল বিদেশী কুটনীতিকগণ অংশগ্রহণ করেনএসময় বিদেশী অতিথিদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংস্কৃতিক মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একুশের প্রথম প্রহরে কনস্যুলেটে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির প্রথম পৰ্ব অনুষ্ঠিত হয়। 

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সংসদ সদস্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেনতিনি তাঁর বক্তব্যে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেনতিনি ভাষা আন্দোলন মহান স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ জাতি গঠনে সকলকে একযোগে কাজ করার আহবান জানানএকুশের চেতনা বিভিন্ন ভাষাভাষী সংস্কৃতির মানুষের মধ্যেকার বন্ধুত্ব যোগসূত্রকে আরো জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামকনসাল জেনারেল তাঁর বক্তব্যে ৫২'র ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলা ভাষার অধিকার সম্মান অর্জনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ভূমিকার উপর আলোকপাত করেন১৯৯৯ সালে ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির মাধ্যমে ২১শে ফেব্রুয়ারী আজ সারা বিশ্বে বাংলা ভাষা সংস্কৃতিকে বিস্তৃত করছে উল্লেখ করে তিনি পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণের আহবান জানানঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেরুর কনসাল জেনারেল নিউইয়র্কস্থ সোসাইটি অব ফরেন কনসালস্ এর সভাপতি রাষ্ট্রদূত মারিতা ল্যান্ডাভেরীরাষ্ট্রদূত মারিতা তাঁর বক্তব্যে বাংলাদেশকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানিয়ে বহুভাষা বহুসংস্কৃতিবাদকে আরো প্রসারিত বিকশিত করার উপর জোর গুরুত্ব আরোপ করেন। 

আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, সিনেটর জেসিকা রামোস, এ্যাসেম্বলীম্যান ডেভিড উইপ্রিন, কাউন্সিল মেম্বর শাহানা হানিফ মেয়র অফিসের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো এবং আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিশনার দিলিপ চৌহান প্রমুখঅনুষ্ঠানে অস্ট্রেলিয়া,ভারত,কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, গায়ানা, নেপাল, সিঙ্গাপুর, পোল্যান্ড সার্বিয়াসহ উল্লেখযোগ্য সংখ্যক কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে একটি প্রামান্য চিত্রসহ বিশ্বের বিভিন্ন ভাষায় অমর একুশের কালজয়ী গানের ভিডিও প্রদর্শন করা হয়বাংলাদেশ, কাজাখস্তান পেরুর শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয় যা দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়