NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

কংগ্রেসম্যান গ্রেগরী মীক্‌স এর সাথে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৫১ এএম

কংগ্রেসম্যান গ্রেগরী মীক্‌স এর সাথে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপির সাথে  আজ  বিকাল ৩:০০ ঘটিকায় নিউইয়র্কে কংগ্রেসম্যান ও  ফরেন এ্যাফেয়ার্স কমিটির র‌্যাংকিং সদস্য গ্রেগরী মীক্‌স এর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল ড.মোহাম্মদ মনিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ), তৌফিক ইসলাম শাতিলসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

বৈঠককালে পররাষ্ট্র মন্ত্রী কংগ্রেসম্যানকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে  বলেন বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্ব দরবারে স্বীকৃত ও প্রশংসিত। পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রার উপর আলোকপাত করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার যে অফুরন্ত সুযোগ রয়েছে তা কাজে লাগানোর মাধ্যমে দু’দেশের বাণিজ্যিক  ও বিনিয়োগ সম্পর্ককে আরো সুদৃঢ় করার বিষয়ে কংগ্রেসম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।  কংগ্রেসম্যান মীক্‌স বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ’বন্ধুরাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দু’দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় মানবিক ও রাজনৈতিক সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাষ্ট্র সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত ও বাংলাদেশে সাময়িক আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাগণকে আহবান জানান।    

 

কংগ্রেসম্যান মীক্‌স জোরপূর্বক বাস্তুচ্যুত ও বাংলাদেশে সাময়িক আশ্রয়গ্রহণকারী বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। পররাষ্ট্র মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত পলাতক খুনী রাশেদ চৌধুরীকে বাংলাদেশে দ্রুত ফেরত পাঠানোর ব্যাপারে কংগ্রেসম্যানের সমর্থন কামনা করেন।

 

র‌্যাবকে জঙ্গীবাদ, সহিংস চরমপন্থা, মাদক নিয়ন্ত্রণ মানব পাচারসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধ দমন নির্মূলে দীর্ঘদিন যাবৎ একটি অত্যন্ত দক্ষ কার্যকরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে উল্লেখ করে  পররাষ্ট্র মন্ত্রী র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের  ব্যাপারে বাংলাদেশ সরকার  যুক্তরাষ্ট্রের সাথে একযোগে কাজ করবে মর্মে অবহিত করেন। আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী গণতন্ত্র কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ভিত্তি উল্লেখ করেন এবং  বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে  সরকারের প্রতিশ্রুতি পূনঃব্যক্ত করেন। 

পররাষ্ট্র মন্ত্রী কংগ্রেসম্যান গ্রেগরী মীক্‌স কে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এ বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব পোষণ করেন পারস্পরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে বৈঠকের পরিসমাপ্তি ঘটে।