NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে দিন ব্যাপি প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৪ পিএম

আদমদীঘিতে দিন ব্যাপি প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক আদমদিঘী, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে "  এবারের প্রতিবাদ‍্য " স্মাট লাইভস্টক, স্মাট বাংলাদেশ। প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় দিন ব্যাপি প্রানিসম্পদ প্রদর্শনী ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৫ ফেব্রুয়ারি ) আদমদীঘি ঈশ্বর  পুর্ন জয় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে বেলা ১১ টায় এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী  অফিসার জনাব  টুকটুক তালুকদারের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন আদমদিঘী উপজেলা চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম খান রাজু। এসময়  মাননীয় প্রধান  অতিথি সাহেব  ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এবং শান্তির পায়রা কবুতর উড়িয়ে দেন।

আদমদীঘি উপজেলা ভেটেরিনারী সার্জন ডা: পুজা সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রানিসম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র  কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মাসুদ রানা, আদমদিঘী থানা  অফিসার  ইনচার্জ  ওসি রেজাউল করিম রেজা, আদমদিঘী সদর  ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, খামারি সুলতানা বিজলী প্রমুখ এছাড়াও  উপস্থিত ছিলেন  বিভিন্ন সরকারি  ও বেসরকারি প্রতিষ্টানেের কর্মকর্তা গন এবং নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন পত্রিকার  সাংবাদিক বৃন্দ।

প্রদর্শনীতে গরু, মহিষ, ছাগল, কবুতর, পাখি, উন্নতজাতের মুরগিসহ নানা প্রজাতির ৪৫ টি খামারী স্টল স্থান পায়।  আজ এ অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু  কর্তৃক খামারি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।