NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

কালাইয়ে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের প্রথম বর্ষপূর্তি উদযাপন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৩৭ পিএম

কালাইয়ে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের প্রথম বর্ষপূর্তি উদযাপন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের যোগদানের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বিসিএস স্বাস্থ্য খাতে এক নতুন স্পন্দন, মেধা ও শ্রম দিয়ে এনেছে আমূল পরিবর্তন এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪২তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জুয়েল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ইউএইচএফপিও ডাঃ ফয়সল নাহিদ পবিত্র। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত অর্থোপেডিক সার্জন ডা. নজরুল ইসলাম নাহিদ।এসময় ৪২তম বিসিএস ক্যাডার ডা. ফাহমিদা লিনা, ডা. রোকেয়া খানম, ডা. নাইমা আক্তার, ডা. নারজিনা আক্তার, ডা. নাহিদ নাজনীন ডেইজি ও ডা. সুজয় সাহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা ৪২ তম বিসিএস'র একঝাক নবীন সরকারি ক্যাডার কর্মকর্তাগণের আত্মনিবেদন, দক্ষতার ভুঁয়সী প্রশংসা করেন।