NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ গুয়েন লুইজ ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মধ্যে আলোচনা


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ গুয়েন লুইজ ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মধ্যে আলোচনা

 

 

মশিউর আনন্দ, ঢাকা: ২ মার্চ ২০২৩ তারিখ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ গুয়েন লুইজ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শুরুতেই তিনি নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান। কমিশনের চেয়ারম্যান কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাঁকে অবহিত করেন। 

কমিশনের চেয়ারম্যান জানান, নবগঠিত কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কমিশন দ্রুত আমলে নিচ্ছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে বলে কমিশন চেয়ারম্যান জানান। মিজ গুয়েন লুইজ মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের প্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জানতে পেরে সন্তুষ্টি ব্যক্ত করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি, শহরে বসবাসরত ভাসমান জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, কমিশন কর্তৃক সাম্প্রতিক কাশিমপুর কারাগার পরিদর্শন বিষয়ে কমিশন চেয়ারম্যানের সাথে আলোচনা করেন। 

এসময় সভায় কমিশনের সচিব জনাব নারায়ণ চন্দ্র সরকার, উপপরিচালক ফারহানা সাঈদ এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কের কার্যালয়ের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা জনাব জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।