NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

“পরানে আগ্রাবাদ” বইটির মোড়ক উন্মোচন বই মেলায়


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৪১ পিএম

“পরানে আগ্রাবাদ” বইটির মোড়ক উন্মোচন বই মেলায়

গত ১৯ ফেব্রুয়ারি একুশে বইমেলায় আনন্দমুখর পরিবেশে অন্বয় প্রকাশ স্টলের সামনে ইউ.এস.এ পরানে আগ্রাবাদের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ওয়াহিদুজ্জামান বকুলের সম্পাদনায় বহুল প্রত্যাশিত “পরানে আগ্রাবাদ” বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মোহিত কামাল, পরানে আগ্রাবাদের প্রতিষ্ঠাতা হারুনর রশীদ পিন্টু, ইউ.এস.এ পরানে আগ্রাবাদের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম বাবু,  কথাসাহিত্যিক ও মোটিভেশন স্পিকার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, মেজর জেনারেল মাহাবুবর রশীদ, অন্বয় প্রকাশ স্টলের স্বত্বাধীকারী প্রকাশক জনাব হুমায়ুন কবি ঢালী। বইটির সম্পাদক বলেন -এই বই প্রকাশের মাধ্যমে আমরা আমাদের সোনালী অতীতকে বর্তমানের হাত ধরে ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। যেন আজকের এ পরানের আগ্রাবাদের অতীত সমৃদ্ধির কথা জেনে আমাদের সন্তানরা নিজেদের অনুপ্রানিত করে এই বই প্রকাশের ধারাকে অব্যাহত রাখে।