NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬, আহত দুই শতাধিক


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৩৮ পিএম

গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬, আহত দুই শতাধিক

৭ মার্চ ২০২৩, মঙ্গলবার,রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় এক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক লোক। আর এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আরও হতাহতের আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। মঙ্গলবার বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়।   বিজ্ঞাপন  শতাধিক মানুষ আহত হয়েছেন। যে ভবনে বিস্ফোরন হয়েছে সেটি ৫ তলা ভবন। নিচতলায় সেনেটারী দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্র্যাক ব্যাংকের অফিস।