NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বাংলাদেশে বিজ্ঞান উৎসব-২০২২


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:০৬ এএম

বাংলাদেশে বিজ্ঞান উৎসব-২০২২

 

 

মশিউর আনন্দ, ঢাকা:বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার, এই স্লোগানকে ধারণ করে ৫ জন বাঙালী বিজ্ঞানীদের স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা নগর শাখা আয়োজন করেছে বিজ্ঞান উৎসব-২০২২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এই আয়োজনে ৩ টি বিভাগে মোট ৫ টি সেগমেন্টে প্রায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অন্যান্য সেগমেন্টে ছিল কুইজ, রচনা প্রতিযোগিতা, পোষ্টার প্রেজেন্টেশন ও বিজ্ঞান প্রজেক্ট। প্রতিযোগিতা শেষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা নগর শাখার সমন্বয়ক অনিক কুমার দাস। সভায় আলোচনা করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্বালানি নীতি গবেষক অধ্যাপক এম শামসুল আলম, বিজ্ঞান আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান হাবিব রুমন, কেন্দ্রীয় সংগঠক শোভন রহমান, ঢাকা নগরের সংগঠক ইনজামামুল হক সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বলেন, সমাজজীবনে আজ অস্থিরতা বাড়ছে। মানুষ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছে। এর একটি বড় কারণ, নানা ধরণের অন্ধবিশ্বাস ও কুসংস্কার আমাদেরকে ঘিরে ধরছে। এর কিছু সহজে বোঝা যায়, আর কিছু আছে যা খুবই সন্তর্পনেই। এগুলো দুর করার জন্য বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যাবস্থা প্রণয়ন ও যুক্তিবাদী মনন তৈরির সংস্কৃতি খুব জরুরী। তার জন্য সারাদেশব্যাপী বিজ্ঞান আন্দোলন মঞ্চ কাজ করে যাচ্ছে। আমরা এমন একটা প্রজন্ম গড়ে তুলতে চাই যারা বিজ্ঞান শিক্ষাকে শুধুই ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার সিড়ি হিসেবে দেখবে না, বরং বিজ্ঞানভিত্তিক চিন্তা চেতনাকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন করবে।

 

আলোচনা শেষে ৫ টি সেগমেন্টে ৩ টি বিভাগে মোট ৪৫ জন বিজয়ীকে পুরস্কার, ক্রেস্ট ও সকল প্রতিযোগীর জন্য সনদপত্র প্রদান করেন আলোচকবৃন্দ।