NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শিবগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৯ পিএম

শিবগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :  বগুড়ার শিবগঞ্জে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” স্লোগানে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৩।  বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানার খাতুন, তথ্য আপা রুমানা আক্তার, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন শিবলী, সাংবাদিক আব্দুল রউফ রুবেল, পবন রায়, সোহেল আক্তার মিঠু, রবিউল ইসলাম রবি, রশিদুর রহমান রানা, সাজু মিয়াসহ মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণার্থীবৃন্দ।