NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রস্তূতি দিবস অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০১:৫১ পিএম

সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রস্তূতি দিবস অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : "স্মার্ট বাংলাদেশের প্রত্যয়,দুর্যোগ মোকাবেলায় সবসময় “। এই শ্লোগান কে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জাতীয় দুর্যোগ প্রস্তূতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ শুক্রবার সকালে উপজেলা চত্তরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দুর্যোগ প্রস্তূতি দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ‍্যাড. মিনহাদুজ্জামান লীটন। বক্তব‍্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।

দুর্যোগ প্রতিরোধে করণীয়গুলো জনগণকে সচেতন করতে, প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরতে হবে। এসময় সোনাতলা ফায়ার স্টেশন অফিসার আব্দুর রউফ এর তত্ত্বাধানে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এসময় সবুজ সাথী স্কুলের শিক্ষার্থীরা মহড়ায় অংশ গ্ৰহণ করে