NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এম.পি’র বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:১৮ এএম

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এম.পি’র বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এম.পি. আজ ১০ মার্চ ২০২৩ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ তাঁকে স্বাগত জানান।

 কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী , সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে মন্তব্য করে নারীর ক্ষমতায়নে সরকার গৃহিত  বিভিন্ন  পদক্ষেপ ও প্রকল্পের বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন। বাংলাদেশকে নারীর ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে প্রতিমন্ত্রী জাতিসংঘে শান্তিরক্ষা  মিশনে বাংলাদেশী নারী ব্যাটালিয়নের ভূমিকা ও সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের অগ্রগতি ও অগ্রযাত্রায় নারীদের অবদান উল্লেখ পূর্বক নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার প্রণীত বিভিন্ন আইন ও সেগুলোর প্রয়োগ ও বাস্তবায়নের উদাহরণ দেন। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাব-মূর্তি আরো উজ্জ্বল করণে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো গতিশীল ও অর্থবহ করতে  সকলের প্রতি আহ্বান জানান। 

 

এসময় কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট কর্তৃক প্রদত্ত সেবাসমূহ সবিস্তারে বর্ণনা করেন এবং সেগুলো আরো সহজ ও ত্বরান্বিত করতে কনস্যুলেটের প্রতিশ্রুতি পূনঃব্যক্ত করেন। প্রতিমন্ত্রী কনস্যুলেটের সার্বিক সেবা কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটে কর্মরত সকলকে আহবান জানান। কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট সফরের জন্য প্রতি মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদানের জন্য মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এম.পি বর্তমানে নিউইয়র্ক সফর করছেন।