NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শর্টবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৪ পিএম

শর্টবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল  খেলার পুরষ্কার বিতরণ

এম আব্দুর রাজ্জাক, সান্তাহার বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘিতে শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে শর্টবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) /২৩ ইং রাতে আদমদিঘী উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী বুড়ির ভিটা নামক স্থানে এ আয়োজন করা হয়।

ছাতনী শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি তৌফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিলন মাস্টারের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কৃতক নারী উদ্যোক্তা পুরস্কারপ্রাপ্ত  উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সান্তাহার ইউপি চেয়ারম্যান মোছাঃ নাহিদ সুলতানা তৃপ্তি।

এ অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজা, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, এলজিইডির প্রকৌশলী শাহ মোহাম্মদ শহিদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ মোস্তফা কামাল বাবু, মশিউর রহমান মিলন, ফিরোজ হোসেন, ফারুক হোসেন, মসকোট, নুর ইসলাম, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক খাঁন ও ইউপি সদস্য সমাজ খাঁন প্রমূখ।

ফাইনাল খেলায় শিমুলিয়ার ফাতেমা ম্যাটসকে ৫-১ গোলে হারিয়ে ছাতনীর মিলন আইটি ফার্ম জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি’কে একজোড়া খাসি এবং ২টি ট্রফি তুলে দেন প্রধান অতিথি ইউ পি চেয়ারম্যান  নাহিদ সুলতানা তৃপ্তি।সব শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক  অনুষ্ঠানের  আয়োজন করা হয়। উপস্থিত দর্শকগন সবাই  উপভোগ করেন।