NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় রেহেনা ফল মন্ডির উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৯ পিএম

বগুড়ায় রেহেনা ফল মন্ডির উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ায় দেশী ফলের আড়ৎ রেহানা ফলমন্ডির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের তিনমাথা রেলগেট এলাকায় ফলক উন্মোচন এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। 

মেসার্স মুন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মুনসুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাগেবুল আহসান রিপু বলেন আমার নির্বাচনী ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে একটা ছিল শহরকে যানজট মুক্ত করার। ইতিমধ্যেই বগুড়া শহরকে যানজট মুক্ত করার প্রথম ধাপ হিসেবে ফলের আড়ৎ স্টেশন রোড থেকে তিনমাথা রেলগেট এলাকায় স্থানান্তর করার কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হলো। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান তিনি। 

ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার ও মাহমুদ শরীফ মিঠুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজার, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম আর ইসলাম রফিক, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা আকন্দ, আলহাজ্ব আব্দুল মান্নান এবং জহুরুল হক মোমিন প্রমুখ।