NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

অর্থনীতির উন্নয়নের পাশাপাশি চীন বিশ্বের জন্য সহায়ক ভূমিকা পালন করে


শিশির, বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম

অর্থনীতির উন্নয়নের পাশাপাশি চীন বিশ্বের জন্য সহায়ক ভূমিকা পালন করে

 

 

চীনের দুই অধিবেশনের ওপর বেশ নজর রেখেছিল আন্তর্জাতিক সমাজ। আন্তর্জাতিক ব্যক্তিরা চীনের অর্থনীতির ওপরও খেয়াল রাখেন। তাদের মতে, চীনের অর্থনীতির উন্নয়ন আঞ্চলিক সমৃদ্ধি ও বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখবে। চীনের অর্থনীতির মানুষকে কেন্দ্র করে উন্নয়ন হয় এবং চীনের অভিজ্ঞতা থেকে সকলেরই শেখা প্রয়োজন। 

আদ্রিয়ান ওয়েলস

কানাডার কুইবেকের কমিউনিস্ট পার্টির সম্পাদক আদ্রিয়ান ওয়েলস বলেছেন, দুই অধিবেশন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। অর্থনীতির পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা হয় এতে। প্রতিনিধিরা এ লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেন। মানুষের ইচ্ছা অনুযায়ী, অর্থনীতির উন্নয়ন করে চীন এবং বিশ্বের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করে। 

সলোমন লেছেসা সেনোলি
দক্ষিণ আফ্রিকার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সলোমন লেছেসা সেনোলি বলেছেন, বড় একটি দেশ হিসেবে চীন চরম দারিদ্র নির্মূল করেছে। তা বিশ্বব্যাপী দেশ পরিচালনায় ভাল একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। চীন কীভাবে তা বাস্তবায়ন করেছে- তা থেকে অন্যদের শেখার রয়েছে। 

আলী ইউসুফ
আরব-চীন মৈত্রী সমিতি ফেডারেশনের মহাসচিব আলী ইউসুফ বলেছেন, উন্নয়নশীল দেশের পক্ষ থেকে দেখলে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মহান সফলতার অন্যতম হল তিনি বাস্তব ও উভয়ের জন্য কল্যাণকর ‘এক অঞ্চল  এক পথ প্রস্তাব’ উত্থাপন করেছেন। আমরা এ প্রস্তাবের প্রশংসা করি কারণ এ প্রস্তাব এতদঞ্চলের দেশগুলোর অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে নানা সমস্যা সমাধান করেছে।

শিন্দো ইইচি
জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শিন্দো ইইচি বলেছেন, আমি মনে করি, ‘এক অঞ্চল এক পথ প্রস্তাব’ ইউরোপ ও চীনের বাজারকে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। তা ছাড়া, মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়া মহাদেশের চীনের সঙ্গে আর্থ-বাণিজ্য সহযোগিতা দিন দিন জোরদার হচ্ছে। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ