NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বন্যার ছবি - জাকিয়া রহমানের বিশেষ কবিতা


জাকিয়া রহমান প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৩ এএম

বন্যার ছবি  - জাকিয়া রহমানের বিশেষ কবিতা

বন্যার ছবি

- জাকিয়া রহমান

মনের সুখে ছবিয়াল ছবি তোলে 

মাঠ-ঘাটের, বর্ষায় ডোবা জলে।    

দূরে দূরে চারিদিকে শুধু দেখা যায়,  

অথৈ জলে ডুবে গেছে সব হায়!  


ডুবে গেছে জুলেখা কি জোহরার মাটির ছাউনি।  

গুল্মলতার ছায়া সেথা জলে, কি এক রূপিণী-  

যেন অপূর্ব জলরঙে আঁকা ছবি, মনে হয় জীয়ন্ত।  

ছবিয়াল তার ছবি দেখে নিজেই দারুণ মোহিত-  

কতজনের চমকদার বুলির উচ্ছল প্রশংসায়,   

মাতোয়ারা ছবিয়াল হাজার ছবি শুধুই তুলে যায়।   


 

প্রশ্ন ছটফট করে কি ভাবনার খাঁচায়-  

এই জল রঙের উৎপত্তি কোথায়? 

ঐ ডুবন্ত কুঁড়ে ঘর আর মাঠে ঘাটে- 

আশার স্বপ্ন আর সুখ ছিল এই বাটে।  

 সূর্য উঠত হাতছানি দিয়ে নতুন দিনের পুলকে, 

রূপকথা শুনে খোকা খুকি হারাতো কল্পলোকে। 

ছবিয়াল জানে না কেড়ে নিয়েছে সব এ জলে,  

জরিনা কি জুলেখার স্বপ্নের রং, সব গেছে গলে। 

উশৃংখল বানের জলে ধুয়ে গেছে সাধের স্বপ্ন সবি, 

সে স্বপ্নের রঙ হয়ে গেছে এই জলরঙে আঁকা ছবি।  


 

এ ছবি নয়! রোষে ধাবিত স্বপ্নের গলিত দেহ।  

এ ছবি নয়! শুধু অশ্রুজল! সাথী নেই কেহ।  

এ ছবি নয়! জলজ্যান্ত ধ্বংসের জলধি।  

এ ছবি নয়! ধ্বসে পরা আশার সমাধি।  

বন্যার ছবি তুলেছেন Masud Rana, ঢাকা।