NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫২ এএম

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

 মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দেয়া ১৫৯ রানের টার্গেট তাড়ায় ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান করেন ডেভিড মালান। ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন তিনি। জস বাটলারের সংগ্রহ ৪০ রান। বেন ডাকেট আউট হন ১১ রানে। ক্রিস ওকস ১৩ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পান তানভীর ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।   মালান-বাটলারের লড়াই  প্রথম ওভারেই ফিল সল্টকে হারানোর ধাক্কা সামলে উঠছে ইংল্যান্ড। ৭.২ ওভার শেষে ডেভিড মালান এবং জস বাটলার ৫৫ রানের পার্টনারশিপ নিয়ে লড়ছেন।  বিজ্ঞাপন    প্রথম আঘাত অভিষিক্ত তানভীরের  ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন তানভীর ইসলাম। আর অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন বাঁ হাতি এই স্পিনার। প্রথম ওভারের তৃতীয় বলে শূন্য হাতে ফেরালেন ফিল সল্টকে।