NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘ছুটির ঘণ্টা’ খ্যাত আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫৩ এএম

‘ছুটির ঘণ্টা’ খ্যাত আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী

এম আব্দুর রাজ্জাক,আদমদিঘী, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘির খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। গত বছরের এই দিনে ফুসফুসের সমস্যাজনিত কারণে বাংলাদেশ সময় রাত ১১টায় কানাডার টরেন্টোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার জামে মসজিদে মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

‘ছুটির ঘণ্টা’ খ্যাত এই পরিচালকের ছোট ভাই মশিউর রহমান মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভাই আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর সান্তাহারে জন্মগ্রহণ করেন। স্থানীয় কলসা আহসানউল্লাহ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পরে ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেন। 

এরপর ১৯৫৮ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লোককাহিনী নির্ভর ‘সাইফুল মুল্ক্ বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭ সালে। এরপর তিনি অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা’র (১৯৮০) মতো কালজয়ী সিনেমাগুলো উপহার দিয়েছেন।দীর্ঘ ক্যারিয়ারে তার ৫৪টি চলচ্চিত্রের মধ্যে আরো উল্লেখ করা যায় জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান ইত্যাদি সিনেমাগুলোর নাম। ছোট্ট শহর সান্তাহারে জন্ম নেওয়া চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান মৃত্যুর আগে দেশের একজন গুণী নির্মাতা হিসেবে পরিচিতি পান।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ফুসফুসে পানি চলে আসায় চিকিৎসার জন্য তাকে কানাডায় নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরে দেশে ফেরার পর সান্তাহার পৌর শহরের ঈদগাহ মাঠে শেষ জানাজার পর মায়ের কবরে তাঁকে সমাহিত করা হয়। আল্লাহ্ তাকে যেন বেহেশত নসিব করেন এজন্য সবার কাছে দোয়া চান তিনি।