NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও পণ্য মেলা


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:০৭ এএম

নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও পণ্য মেলা

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

 নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) তাঁত শিল্প ও পণ্য মেলা। (শনিবার ২ জুলাই) বিকালে শহরের টাউন ক্লাব মাঠে এ মেলার ভাচ্যুয়ালী ভাবে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর উদ্বোধন করেন। এ সময়  মেলার প্রধান গেটে পায়রা, বেলুন উড়িয়ে এবং ফিতাকাটেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোখলেছুর রহমান।
মেলায় জেলা থেকে শিল্পপন্যের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন। খাবার ও বিভিন্ন ধরণের পণ্যের প্রায় ১শর বেশি স্টল রয়েছে। মেলায় প্রথম দিন বিকাল থেকে দর্শনার্থীদের ভীড় বাড়তে থাকে। উৎসবমূখর পরিবেশেই মাসব্যাপী এই মেলা চলবে মনে করছেন আয়োজকরা।
নীলফামারী পুনাকের জেলা সভাপতি তাসমিয়া জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা লেডিস ক্লাবের সভাপতি ফারহানা বিনতে আজিজ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, নীলফামারী বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার প্রমুখ।
মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দেশীয় তাঁত শিল্পের বিকাশ ও এ শিল্পের উৎপাদিত পণের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটাতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ওই মেলার আয়োজন করে। চলতি জুলাই মাস ব্যাপী পুনাক এর মেলায় মিলবে, নকশিকাঁথা, হাতের কাজ করা থ্রিপিস, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি অর্নামেন্টসহ বিভিন্ন পণ্য সামগ্রী। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন ধরণের রাইড। মেলার অন্যতম আকর্ষণ ডান্সিং পানির ফোয়ারা।