NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে চুরাশিয়ানদের আড্ডা


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৯ এএম

বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে চুরাশিয়ানদের  আড্ডা

বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে গত ১১ মার্চ শনিবার নিউইয়র্কের হলিস-এ সম্পন্ন হলো চুরাশিয়ান আনন্দ আড্ডা।  এস.এস.সি ’৮৪ ব‍্যাচ নর্থ আমেরিকা গ্রুপের প্রতিষ্ঠাতা শামস্  চৌধুরী রুশো-র বাসভবনে সীমিত পরিসরে আড্ডা শুরু  হলেও প্রাণের টানে দূর দূরান্ত থেকে  আরো চুরাশিয়ান বন্ধুরা ছুটে আসেন, ফলে এই  আড্ডা মহামিলনমেলায় পরিণত হয়।

কানাডা থেকে বাংলাদেশ গ্রুপের এডমিন মিজান রহমান এসেছেন সপরিবারে। বাংলাদেশ গ্রুপের প্রতিষ্ঠাতা মশিউর রহমান মামুন ভার্চুয়ালি যুক্ত হন ইংল‍্যান্ড থেকে। নর্থ আমেরিকা গ্রুপের মডারেটর  সামু হোসাইন সহ অনেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে  ভার্চুয়ালি যুক্ত হন।

গল্প-গান ও রকমারি খাবারে  আড্ডা ভীষণ জমে  ওঠে। সঙ্গীত পরিবেশন করেছেন নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চুরাশিয়ান  হাসান মাহমুদ, আরটিভি বাংলার গায়েন খ‍্যাত তরুণ সঙ্গীত শিল্পী আলভান চৌধুরী। এছাড়াও আগত প্রতিভাবান চুরাশিয়ানরা সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। গভীর রাত পর্যন্ত আড্ডা চলে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে থিতু হওয়া বাংলাদেশ গ্রুপের এডমিন সাঈয়েদ মাহবুবুর রহমান লিপু ব্রঙ্কস থেকে আড্ডায় এসে যুক্ত হন। একই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,  কানাডা ও বাংলাদেশের  প্রতিনিধিদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে  অন‍্যরকম মাত্রা দিয়েছে।  সবশেষে, ২২ জুলাই নায়াগ্রা-য় অনুষ্ঠিতব‍্য নর্থ আমেরিকা চুরাশিয়ান মিলনামেলার ব‍্যাপক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।