NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বগুড়ার ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০১:০০ পিএম

বগুড়ার ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : শিক্ষণ প্রক্রিয়াকে প্রায়োগিক ও জীবনমূখী করে তোলার লক্ষ্যে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ‘র বগুড়া শাখায় অনুষ্ঠিত হলো ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা। শনিবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রবিউল আলম রাজু।

কেবল পাঠ্যপুস্তকের ভেতরে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এমন আয়োজন নিয়মিত করা হবে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, বগুড়া শাখার ব্যবস্থাপনা পরিচালক আয়শা আক্তার রিপা। বিজ্ঞান মেলায় প্রাইমারি ও মিডল স্কুলের দুইটি ভাগে মোট ৪৫টি প্রজেক্ট প্রদর্শন করে ক্ষুদে শিক্ষার্থীরা। মেলায় দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় করে ৬ জনের পাশাপাশি শ্রেষ্ঠ উদ্ভাবন ক্যাটাগরিতে আরও তিনজন ক্ষুদে বিজ্ঞানীকে পুরষ্কৃত করা হয়েছে।  

এসময় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, বগুড়া শাখার ব্যবস্থাপনা পরিচালক আয়শা আক্তার রিপা, সহকারি ব্যবস্থাপনা পরিচালক মো. রহমত খাঁন রুকু। বিজ্ঞান মেলায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম পায়েল।