NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ৭ বছর পুর্তি উদযাপন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫০ এএম

বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ৭ বছর পুর্তি উদযাপন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ৭ বছর পুর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের জামিল শপিং সেন্টারে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়। এই সময় কেক কাটাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ণাঢ্যভাবে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বগুড়া ইভেন্ট ফটোগ্রাফি। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ব্যবস্থাপনা পরিচালক সামিউল্লাহ খান রিয়াদ। 

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চীফ ফটোগ্রাফার ফয়সাল হোসেন, সিনিয়র সিনেমাটোগ্রাফার বিপ্লব পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক শুভ কুন্ড, রংধনু ইভেন্ট ম্যানেজমেন্টের বিশ্বজিৎ সরকার, ড্রোন পরিচালক রিফাত শেখ ও ফটোগ্রাফার সজল সিং। ২০১৬ সালের ১৫ মার্চ বগুড়া ইভেন্ট ফটোগ্রাফি যাত্রা শুরু করে। এখন পর্যন্ত বগুড়ার বাহিরে ১২ জেলায় এই প্রতিষ্ঠানটি কাজ করেছে। মাত্র সাত বছরে প্রতিষ্ঠানটি ৯'শ এর বেশি বেশি ইভেন্টে করেছে।